ইংরেজি গ্রামার হলো ইংরেজি ভাষার মজবুত ভিত্তি গড়ে তোলার অন্যতম উপাদান। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য, ২০২৫ সালের নতুন সিলেবাসের আলোকে গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চর্চা করা অত্যন্ত জরুরি। এটি কেবল পরীক্ষার প্রস্তুতিতেই সাহায্য করে না, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ইংরেজি দক্ষতাকে শক্তিশালী করে তোলে।
আমাদের মূল লক্ষ্য হলো ইংরেজি গ্রামারকে এমনভাবে শেখানো, যাতে শিক্ষার্থীরা বেসিক থেকে প্রো লেভেলের জ্ঞান অর্জন করতে পারে। সঠিক পদ্ধতিতে নিয়মিত অধ্যবসায় ও মনোযোগের মাধ্যমে গ্রামার শেখা সহজ এবং উপভোগ্য হয়ে ওঠে।
আমরা বাংলা ভাষার সাহায্যে অত্যন্ত সহজ ও প্রাঞ্জলভাবে নিয়মগুলো ব্যাখ্যা করি। যেমন, টেন্স, ভয়েস চেঞ্জ, আর্টিকেলস, প্রিপোজিশন, ন্যারেশন, সেন্টেন্স স্ট্রাকচার ইত্যাদি বিষয়গুলো স্পষ্টভাবে বোঝানোর পাশাপাশি নিয়মিত পরীক্ষা ও চর্চার ব্যবস্থা রাখা হয়।
মনোযোগ ও অধ্যাবসায়ের মাধ্যমে যেকোনো দুর্বলতা ও সংশয় দূর করা সম্ভব। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মনে গ্রামারের প্রতি আত্মবিশ্বাস তৈরি করা। নিয়মিত চর্চা এবং সঠিক দিকনির্দেশনার মধ্য দিয়ে ইংরেজি শেখা সহজ এবং মজবুত ভিত্তি গড়ে তোলার পথ নিশ্চিত করা যায়।
ইংরেজি গ্রামারের এই চর্চা অব্যাহত থাকুক এবং প্রতিটি শিক্ষার্থী সফলতার দিকে এগিয়ে যাক।







0 Post a Comment:
Post a Comment
Thank you for your comment.